ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

হোমনায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৮

অনলাইন সংস্করণ
৮ জুন ২০২১, ১১:১১ পূর্বাহ্ণ ৩৩ বার পঠিত
হোমনায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১৮
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও মাদ্রাসার ছাত্রসহ ১৮ জন আহত হয়েছেন। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ফজুরকান্দি, ঘারমোড়া বাজার ও শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এতে ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে । হাসপাতাল ও স্থানীয়রা জানা যায়, সোমবার দুপুর একটার দিকে একটি পাগলা কুকুর উপজেলার ফজুরকান্দি কয়েক জনকে কামড় দেয়। পরে ঘারমোড়া ও শ্রীপুর গ্রামে নারী, শিশু ও মাদ্রাসার ছাত্র সহ ১৮ জনকে কামড়ায় । এদের মধ্যে ১১ জন শিশু ৪ জন নারী, ৩ জন মাদ্রাসার ছাত্র ২ জন যুবক আহত রয়েছেন । এতে গ্রামবাসীর মাঝে জলাতঙ্ক রোগের আতঙ্ক দেখা দেয়। কিন্ত এখনো পর্যন্ত পাগলা কুকুরটিকে ধরতে পারেনি এলাকাবাসি। আহত মিরাজ বলেন,আমি ঘাড়মোড়া বাজারে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছি। হঠাৎ একটি কুকুর আমার হাটুর উপরে কামড় দেয়। আমি কুকরটিকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কুকুরটি আমার বুকের মধ্যে আবারও কামড় দিয়ে দৌড়ে চলে যায়। পরে আশে পাশের লোকজন আমাকে হাসপাতাল নিয়ে আসে। হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানান, কুকুরের কামড়ে আহত ১৮ জন চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন