বাঙ্গরা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বাঙ্গরা উপজেলার পূর্ব জাঙ্গাল আদর্শ ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনাল খেলা।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার পূর্ব জাঙ্গাল গ্রামের মাঠে এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাকর এই ফাইনালে মুখোমুখি হয় "মুস্তাকিম ফুটবল একাদশ, সিলেট" এবং "ওমর কায়সান ফুটবল একাদশ, বলিঘর"। প্রতিযোগিতাপূর্ণ খেলায় ১-০ গোলে ট্রায়বেকার এর মাধ্যমে ওমর কায়সান ফুটবল একাদশ, বলিঘর বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
পূর্ব জাঙ্গাল আদর্শ ক্লাবের সভাপতি এইচ.এম হাবিবুল্লাহ সোহেলের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আন্দিকুট ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক সরকার মুজিব।
খেলার শুভ উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ। গ্রাম বাংলা সোসাইটির সভাপতি সারোয়ার জাহান এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সমাজসেবক মামুন জমাদ্দার, আন্দিকুট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম ও লিটন সরকার, মেম্বার প্রার্থী জামাল হোসেন, ব্যবসায়ী ইফরান এবং মোহাম্মদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।