ঢাকা • ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কবি ওবায়দুল্লাহ অবিদসহ ১০০ জন লেখককে সম্মাননা দিল বাংলাদেশ প্রকাশনী কুমিল্লায় রাতের আকাশে ড্রোন নিয়ে আতঙ্ক, পুলিশ বলছে ‘গুজব’ নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রথম ইউএনও হচ্ছেন মোঃ শহিদুল ইসলাম কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ

কবি ওবায়দুল্লাহ অবিদসহ ১০০ জন লেখককে সম্মাননা দিল বাংলাদেশ প্রকাশনী

অনলাইন সংস্করণ
২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ • ৩৩ বার পঠিত
কবি ওবায়দুল্লাহ অবিদসহ ১০০ জন লেখককে সম্মাননা দিল বাংলাদেশ প্রকাশনী

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

রাজধানীর খামারবাড়ির তুলা ভবনের আ. কা. মু গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ প্রকাশনী আয়োজিত লেখক সম্মাননা অনুষ্ঠান-২০২৬’। জমকালো এই আয়োজনে দেশের সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধিত ও সম্মানিত হয়েছেন কবি মো. ওবায়দুল্লাহ অবিদসহ মোট ১০০ জন কবি ও সাহিত্যিক।

​শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম।

​অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সাহিত্য আলোচনার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ।

​এছাড়া বাংলাদেশ প্রকাশনীর উপদেষ্টা কৃষিবিদ মো. নজরুল ইসলাম, তৈমুর আলম, মো. আবু সাইদ খান ও হাসান মোসাদ্দিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

​অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ প্রকাশনীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের জাতীয় পর্যায়ের স্বীকৃতি ও মূল্যায়ন একজন লেখককে সৃষ্টিশীল রচনার প্রতি আরও বেশি অনুপ্রাণিত ও দায়বদ্ধ করে তোলে। নিয়মিতভাবে সাহিত্য ও লেখকদের এমন মূল্যায়ন কর্মসূচি বজায় রাখার আহ্বান জানিয়ে তারা সাহিত্য চর্চায় সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বৃদ্ধির দাবি জানান।

​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও আয়োজকবৃন্দের হাত থেকে সম্মানিত কবি ও লেখকদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

আরও পড়ুন