ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

হাসিনা যাবজ্জীবন সাজা দিলেও আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছেন : ধর্মমন্ত্রী কায়কোবাদ

অনলাইন সংস্করণ
৮ মে ২০২৬, ৪:২০ অপরাহ্ণ • ২৯২ বার পঠিত
হাসিনা যাবজ্জীবন সাজা দিলেও আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছেন : ধর্মমন্ত্রী কায়কোবাদ
সাজ্জাদ হোসেন শিমুল “হাসিনা যাবজ্জীবন সাজা দিছে, আর আমার আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে। আমার আল্লাহ যা চান তাই হয়। একসময় অনেকে ভাবছিল আমি আর দেশে ফিরতে পারব না, নির্বাচন করতে পারব না। কিন্তু আল্লাহ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন।” এভাবেই নিজের রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে বক্তব্য দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। শুক্রবার (৮ মে) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়া এলাকায় “মসজিদুল কুবা” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, “আমাকে নির্বাচন করতে না দিতে নানা মামলা দেওয়া হয়েছিল। কিন্তু জনগণের ভোটে আমি এমপি হয়েছি এবং তারেক রহমান সাহেব আমাকে মন্ত্রী বানিয়েছেন।” তিনি আরও বলেন, “মাদক, জুয়া ও চাঁদাবাজি সমাজের বড় ব্যাধি। প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। অভিযান অব্যাহত থাকবে। যে দল বা মতেরই হোক, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।” একই দিন বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে “৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সৌদি আরব প্রবাসী মামুন সরকারের উদ্যোগে মালিপাড়ায় “মসজিদুল কুবা” মসজিদটি নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন