ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কারাদণ্ড

অনলাইন সংস্করণ
২৪ মে ২০২৬, ৬:২০ অপরাহ্ণ • ২২৯ বার পঠিত
কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কারাদণ্ড

কুমিল্লার লাকসামে তিন স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক অটোরিকশা চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে লাকসাম রেলওয়ে বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি  আমির হোসেন (৩০) চৌদ্দগ্রাম উপজেলার মিতল্লা গ্রামের টুকু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী কোচিং করতে যাওয়ার উদ্দেশ্যে লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক থেকে একটি অটোরিকশায় ওঠে। পথে চালক তাদের ইভটিজিং করে বলে অভিযোগ ওঠে। পরে অটোরিকশাটি রেলওয়ে জংশন বাজার এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের কান্নাকাটি দেখে স্থানীয় লোকজন অটোরিকশাটি থামিয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। 

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আমির হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্তের জবানবন্দি নেওয়ার পর ইভটিজিংয়ের বিষয়টি প্রতীয়মান হওয়ায় আইন অনুযায়ী তাকে একমাসের কারাদণ্ডের আদেশ ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন