ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুরাদনগরে জামাতের বিক্ষোভ মিছিল

অনলাইন সংস্করণ
১৯ ডিসেম্বর ২০২৫, ২:২৮ অপরাহ্ণ ২৭৭ বার পঠিত
হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুরাদনগরে জামাতের বিক্ষোভ মিছিল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা। শুক্রবার সকালে উপজেলার ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্ত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস, সাবেক উপজেলা জামায়াতের আমির মনসুর মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদী জীবন দিয়ে বাংলার জনগণকে সাক্ষী রেখে গেছে ভারতীয় সাম্রাজ্যবাদী বিরোধী, আধিপত্যবাদী বিরোধী শক্তি কখনো বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই, এখনো পারছে না। অতএব জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে মহা কাঙ্ক্ষিত নির্বাচন আমাদের সামনে উপনীত হয়েছে, হাদী হত্যার মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে আমরা বুঝতে পারছি বাংলাদেশের নির্বাচনের এখন কোন ভালো পরিবেশ নাই। বর্তমান সরকার যদি হাদীর খুনিদেরকে অনতিবিলম্বে আগামী অল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম শুরু করতে পারে তাহলে বাংলাদেশের জনগণ বুঝবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড শুরু হয়েছে। না হলে জাতি নির্বাচন নিয়ে ভাবতেও বাধ্য হতে পারে। তারা আরো বলেন, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে হাদীকে হত্যা করার মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয়েছে। সরকার যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে এই কুচক্রীদের ষড়যন্ত্র হয়তোবা বাস্তবায়ন হয়ে যেতে পারে। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. আমির হোসেন, মুরাদনগর সদর ইউনিয়ন আমির মাহবুব আলম মুন্সি, বাইতুল মাল সম্পাদক ও সদর ইউনিয়ন সেক্রেটারী আবু বকর সরকার, ধামঘর ইউনিয়ন জামায়তের আমির খন্দকার আব্দুল আউয়াল, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম সাইদ, সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুস সাকিব তন্ময়, ধামঘর ইউনিয়নের জামায়াতের সম্ভাব্য মেম্বার প্রার্থী আবু হানিফসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন