ঢাকা ৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত আটক সাংবাদিক শুভ্রর মোবাইল ফোন নিখোঁজ, থানায় জিডি; অপব্যবহার হলে দায় নেবেন না বলে সতর্কবার্তা এক যুগ ধরে অপরাধ চক্রের টার্গেটে কুমিল্লার সাংবাদিক শুভ্র: মামলা-জিডির পরও কাটেনি নিরাপত্তাহীনতা কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল দীর্ঘদিনের স্বপ্ন পূরণ: বাঙ্গরা উপজেলা ঘোষণায় কৃতজ্ঞতা ও শোকরানা মাহফিল কুমিল্লার বাঙ্গরাসহ নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু! ৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ ভারতীয় ভিসার আবেদন শুরু ২৮ জুন সাংবাদিক শুভ্রকে ঘিরে নতুন শঙ্কা, হামলার অভিযোগে থানায় জিডি

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ: বাঙ্গরা উপজেলা ঘোষণায় কৃতজ্ঞতা ও শোকরানা মাহফিল

অনলাইন সংস্করণ
৩ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ ৩৪ বার পঠিত
দীর্ঘদিনের স্বপ্ন পূরণ: বাঙ্গরা উপজেলা ঘোষণায় কৃতজ্ঞতা ও শোকরানা মাহফিল

সাজ্জাদ হোসেন শিমুল:

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে নতুন 'বাঙ্গরা উপজেলা' ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শোকরানা দোয়া মাহফিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় নবগঠিত উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাঙ্গরা সদরের জেলা পরিষদ মার্কেট চত্বরে এ উপলক্ষ্যে এক বিশাল সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, "বাঙ্গরাকে উপজেলা করার দাবি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। অতীতে অনেকেই প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের আন্তরিক প্রচেষ্টায় এই ঐতিহাসিক ঘোষণা এসেছে।"

বিশেষ অতিথির বক্তব্যে নেতারা বলেন, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে মুরাদনগরের অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ ও সার্বিক জনকল্যাণমূলক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বাঙ্গরা উপজেলা প্রতিষ্ঠা তার সেই দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রচেষ্টারই সফল বাস্তবায়ন।

বিএনপি নেতা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, ফারুক সরকার মবিজ, শাহ আলম সরকার, জহিরুল ইসলাম সিদ্দিকী।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, সদস্য সচিব জয়নাল মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসানসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে নবগঠিত বাঙ্গরা উপজেলার সফল বাস্তবায়ন, দেশের শান্তি-সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। এ সময় এলাকার শত শত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন