ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র

অনলাইন সংস্করণ
২৬ জুলাই ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ ১৩১ বার পঠিত
হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র

ডেস্ক রিপোর্ট

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্ম বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। হিপ জয়েন্ট প্রতিস্থাপন (হিপ রিপ্লেসমেন্ট) অস্ত্রোপচারের পর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২৭ জুলাই) তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়, ফিজিওথেরাপি দলের তত্ত্বাবধানে করা এক্স-রে পরীক্ষায় প্রতিস্থাপিত হিপ জয়েন্টটি সঠিকভাবে স্থাপন করা হয়েছে এবং সবকিছু স্বাভাবিক ও সন্তোষজনক অবস্থায় রয়েছে।

এদিন ফিজিওথেরাপি দলের সহায়তায় তিনি প্রায় ১০ মিনিট হাঁটেন। এ সময় তিনি কোনো ধরনের ব্যথা বা অস্বস্তি অনুভব করেননি। চিকিৎসকদের মতে, এটি তাঁর দ্রুত আরোগ্যের ইতিবাচক লক্ষণ।

চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন, বর্তমান উন্নতির ধারা অব্যাহত থাকলে আগামী বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) দেওয়া হতে পারে।

এদিকে কায়কোবাদের দ্রুত সুস্থতা কামনায় দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

 পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং তাঁর পূর্ণ সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

মহান আল্লাহ তাআলার কাছে তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা, নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।

আরও পড়ুন