ঢাকা • ৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অনলাইন সংস্করণ
৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ • ১৫ বার পঠিত
মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

‘শিক্ষকদের পাশে দাঁড়ান : পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বাড়ানো এবং আমাদের ভবিষ্যৎ তৈরি করা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।

সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ উদ্দিন, জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হক পাটোয়ারী, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন আহমেদ, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ খান এবং নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক বেলাল আহমেদ।

বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়াই নয়, তাদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বিস্তারের সঙ্গে শিক্ষকদের দায়িত্ব ও চ্যালেঞ্জও বাড়ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক শিক্ষিকা গণ।

আরও পড়ুন