ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

অনলাইন সংস্করণ
১৬ অক্টোবর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ • ১৭ বার পঠিত
কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদককারবারীদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করায় ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কাছে সোপর্দ করেছে ভারতীয় নাগরিকরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পুলিশ সদস্যরা হলেন - ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান আহমেদ এবং কনস্টেবল রোহিত মারমা। তাদের মধ্যে কনস্টেবল রোহিত সম্প্রতি ব্রাহ্মণপাড়া থানায় যোগদান করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে উক্ত দুই পুলিশ সদস্য সিএনজিচালিত অটোরিকশায় নিয়মিত রাত্রিকালীন টহলের সময় আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত তাদের পিছু ধাওয়া করেন। নতুন হওয়ায় এলাকা ও পথ চিনতে না পেরে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমানার অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় ভারতীয় নাগরিকরা তাকে আটক করে। পরবর্তীতে কনস্টেবল রোহিতকে ছাড়াতে গেলে এএসআই ইমরান হোসেনকেও তারা আটক করে বিএসএফের হাতে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, "মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভুলবশত নতুন কনস্টেবল রোহিত মারমা ভারতীয় সীমানায় প্রবেশ করেন। তাকে স্থানীয়রা আটক করার পর তাকে ছাড়াতে গেলে এএসআই ইমরানও আটক হন।

আটক দুই সদস্যকে নিরাপদে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা ও আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।"

আরও পড়ুন