ঢাকা • ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

অনলাইন সংস্করণ
২৬ জুলাই ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ • ১৮৭ বার পঠিত
রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক:

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার করা হয়েছে।

তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবীর।

রোববার (২৬ জুলাই) সকালে তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা গতকাল স্যারের খাদ্যনালীতে একটি অস্ত্রোপচার করেছেন। তিনি লাইফ সাপোর্টেই আছেন। তার সংকট কাটেনি।

চিকিৎসকরা এখন রফিকুল ইসলাম মিয়াকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ রাখবেন জানিয়ে আবীর বলেন, তারা বলেছেন, এখন কিছু বলা যাবে না, অপেক্ষা করতে হবে।

রফিকুল ইসলাম মিয়ার দুই ছেলেই বিদেশে থেকে দেশে এসেছেন। প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান নিয়মিত এই প্রবীণ বিএনপি নেতার চিকিৎকসার খোঁজখবর রাখছেন বলে জানান আবীর।

৮৫ বছর বয়সি রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরেই স্নায়ুতন্ত্রের সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ২১ জুলাই তাকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। কিডনিও কাজ করছিল না। সে কারণে গত ২৩ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ফরিদ হোসেনের তত্বাবধায়নে রফিকুল ইসলাম মিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আবীর।

রফিকুল ইসলাম মিয়া ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারের গৃহায়ন মন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদে এবং ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদের ধানের শীষ প্রতীকে তিনি এমপি নির্বাচিত হন।

রফিকুল ইসলাম মিয়ার দুই ছেলে মাসরুর রফিক মিয়া ও শাহাপুর রফিক মিয়া। দু্জনেই বিদেশে থাকেন। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদা রফিক গত বছরের ২ মার্চ মারা যান। রফিকুল ইসলামের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

আরও পড়ুন