ঢাকা • ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক

অনলাইন সংস্করণ
২১ অক্টোবর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ • ৩৩ বার পঠিত
মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক

সাজ্জাদ হোসেন শিমুল

কুমিল্লার মুরাদনগরে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন টিএএস এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান কে এম মুজিবুল হক। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার, সমাজ ও জাতিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তাই যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন করার পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।”

সোমবার (২০ অক্টোবর) বিকেলে কুমিল্লার বাঙ্গরা এলাকায় টনকী জাগো ফুটবল একাডেমির আয়োজনে এবং টনকী আদর্শ যুবসমাজের উদ্যোগে ঐতিহাসিক টনকী খেলার মাঠে ‘লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাষ্টার মোশারফ হোসেন খোকনের সভাপতিত্বে ফাইনালে মুখোমুখি হয় কমলপুর ফুটবল একাদশ ও পীরকাশিমপুর ফুটবল একাদশ। টানটান উত্তেজনাকর ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। খেলার ফলাফল সমতায় থাকায় দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে বিদেশি ফুটবলারদের অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করে প্রধান অতিথি বলেন, “এখানে এসে বিদেশি ফুটবলারদের খেলতে দেখে আমি অবাক হয়েছি। সবাই অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে খেলা উপভোগ করেছেন এটাই আমার প্রত্যাশা।”

বর্তমান সামাজিক অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে কে এম মুজিবুল হক আরও বলেন, “সামাজিকভাবে আমাদের অবস্থান আজ প্রশ্নবিদ্ধ। আমরা নিয়ম ও আইন মানতে চাই না, অল্প সময়ে সবকিছু পেতে চাই এবং ক্ষমতা পেলে তার অপব্যবহার করতে চাই। এই ব্যাধিগুলোর মধ্যে মাদক অন্যতম প্রধান সমস্যা। যুবসমাজকে সুস্থ ও সুন্দর পথে পরিচালিত করতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে এবং এ ধরনের আয়োজন আরও বাড়াতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বড় ছেলে কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইশমাম, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক অঞ্জন চৌধুরী, বিএনপি নেতা জজ মিয়া, আজিজ মোল্লা, হাজী ইদ্রিস এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।

এ ছাড়াও অনুষ্ঠানে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও হাজারো দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্ট সফল করায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন