ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী

অনলাইন সংস্করণ
২৮ জুলাই ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ ১১৬ বার পঠিত
মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার সম্ভাব্য উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনায় উঠে এসেছেন জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের বাসিন্দা সৈয়দ শরীফ আহমেদ। বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে পোস্টার ও শুভকামনামূলক বার্তা প্রকাশ করা হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টারে সৈয়দ শরীফ আহমেদের ছবি ব্যবহার করে তাকে মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার আহ্বান জানানো হয়েছে। পোস্টগুলোতে স্থানীয় অনেকেই মন্তব্য করে তার প্রতি সমর্থন ও শুভকামনা প্রকাশ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দ শরীফ আহমেদ জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি জাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ  তৌফিক আহমেদ মীরের ছেলে। পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে স্থানীয় জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে।

তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সৈয়দ শরীফ আহমেদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তও জানা যায়নি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে চলা প্রচারণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন ঘনিয়ে এলে এ বিষয়ে তার অবস্থান আরও স্পষ্ট হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুন