ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল

অনলাইন সংস্করণ
১১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ • ১৪ বার পঠিত
দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নৌবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে চাচা ও চাচিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত নারীর বাঁ হাতের তিনটি আঙুল ভেঙে গেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত ১০ বছর ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বাকবিতণ্ডা হতো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নৌবাহিনীর কর্মকর্তা বশির ক্ষিপ্ত হয়ে তার চাচা ও চাচির ওপর চড়াও হন এবং তাদের বেধড়ক মারধর করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ভুক্তভোগীদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

অন্যদিকে, সম্পূর্ণ ঘটনাটিকে 'আত্মরক্ষা' বলে দাবি করেছেন অভিযুক্ত নৌবাহিনী কর্মকর্তা বশির। তিনি বলেন, "এটি আমাদের দীর্ঘ ১০ বছরের পারিবারিক ঝামেলা। তারা আমাকেও আঘাত করতে উদ্যত হয়েছিল, তাই আমি বাধ্য হয়ে নিজেকে রক্ষা করেছি।"

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, "অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।" তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন