ঢাকা • ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক

জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

অনলাইন সংস্করণ
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ • ৯৫ বার পঠিত
জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয়

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুমোদিত কমিটিতে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম হৃদয়।
সংগঠনের প্রকাশিত কমিটির তালিকায় কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম হৃদয়ের নাম উল্লেখ করা হয়েছে। নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে কুমিল্লা বিভাগে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে।

দায়িত্ব পাওয়ার বিষয়ে রাকিবুল ইসলাম হৃদয় বলেন, “জাতীয় ছাত্রশক্তি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লা বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও ইতিবাচক নেতৃত্ব বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন