ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!

বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৭ অক্টোবর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ • ২০ বার পঠিত
বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাঙ্গরা (কুমিল্লা) প্রতিনিধি
 
কুমিল্লার "বাঙ্গরা উপজেলা প্রেসক্লাব"-এর সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বাঙ্গরা জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 
নবগঠিত বাঙ্গরা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত "বাঙ্গরা উপজেলা প্রেসক্লাব"-এর অস্থায়ী কার্যালয়ে এটি প্রথম সভা।
 
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।
 
বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাফেজ নজরুল ইসলাম-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সংগঠনটির কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ অবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম. কে. আই. জাবেদ, সহ-সভাপতি শাহানুর আলম খান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল।
 
এছাড়া সভায় নিজেদের মতামত তুলে ধরেন সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল সরকার ও সদস্য রাশেদ মিয়া।
 
সভায় উপস্থিত সাংবাদিকগণ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়েও করণীয় দিকগুলো তুলে ধরা হয়।
 
প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়কে নান্দনিক রূপ দেওয়া এবং স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে গঠনমূলক বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম. কে. আই. জাবেদ।
 
স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য এবং বাঙ্গরা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বীর আশু সুস্থতা কামনা করে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল বলেন, "আমাদের সৌভাগ্য যে, নতুন এই উপজেলায় আমরা যেমন সাংবাদিক হিসেবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব করছি, ঠিক তেমনি আমাদের হাত ধরে এই জনপদে একটি প্রেসক্লাবের যাত্রা শুরু হলো, যা শতাব্দী ধরে ইতিহাসের অংশ হয়ে থাকবে। তাই আমাদের অনেক দায় ও দায়িত্ব রয়েছে।” সেই দায় ও দায়িত্ববোধ বিবেচনায় রেখে সকলকে নিষ্ঠার সাথে ও সক্রিয় ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।"

আরও পড়ুন