ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মেধাবৃত্তি প্রদান

অনলাইন সংস্করণ
২১ ডিসেম্বর ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ ২৩ বার পঠিত
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মেধাবৃত্তি প্রদান
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
জনপ্রিয় সেচ্ছাসেবী প্লাটফর্ম স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি মাহাবুল হাসান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ ওমর ফারুক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মোমেন। এসময় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন প্রধান পৃষ্টপোষক বাহালুল আলম, সাবেক ডিজিএম আবদুল করিম, এপিপি তাসলিমা আক্তার, ব্যাংকার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমজাদ আলী তছু, আলমগীর সরকার, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, ইন্টাক্টর আনিসুর রহমান, তানভীর রেজা রিঙ্কু, শিক্ষক দীপ্তি রানী সরকার, শিক্ষক নাসির উদ্দিন, ইসহাক মুন্সি, সজল খান, আবদুস সাত্তার, সেচ্ছাসেবী সাইদ আলম, ইয়ার হোসেন সরকার, মোঃ কাজল, মেহেদী হাসান তানজিম। অনুষ্ঠানে ৬শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এবং ১৩জন মেধাবী শিক্ষার্থীদের এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক নারীপুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন