ঢাকা • ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার

অনলাইন সংস্করণ
২৪ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ • ১৩৮ বার পঠিত
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য  কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তাঁর টোটাল হিপ রিপ্লেসমেন্ট (হিপ জয়েন্ট প্রতিস্থাপন) অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডা. ডরেন তাই ক্যেং জিনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তাঁর অস্ত্রোপচার সম্পন্ন করবেন।

অস্ত্রোপচারের আগে ধর্মমন্ত্রী কায়কোবাদ এক বার্তায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে তাঁর পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আবেদন জানানো হয়েছে।

এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে দেশের সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও সাধারণ মানুষের প্রতি তাঁর রোগমুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার আহ্বান জানান।

বিবৃতিতে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, “ধর্মমন্ত্রী কায়কোবাদ একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী মানুষ। মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং পুনরায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।”

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এছাড়া দারুল উলুম হাটহাজারী মাদরাসা, জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরাফুল উলুম মাদরাসাসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ধর্মবিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন