ঢাকা ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ এক যুগ ধরে হামলা-চাঁদাবাজির শিকার সাংবাদিক শুভ্র: প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না নিরাপত্তা নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

শিক্ষার মান উন্নয়নে মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

অনলাইন সংস্করণ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
শিক্ষার মান উন্নয়নে মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে শিক্ষার গুনগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা সদরের ঐতিহ্যবাহী মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার। সহকারি শিক্ষক শরীফুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, সাবেক অভিভাবক সদস্য মাহমুদুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বক্তারা আরো বলেন, বর্তমানে মোবাইলে শিক্ষার্থীদের আসক্তি বাড়ছে, যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং পড়ালেখায় পিছিয়ে পড়ছে। তাই সন্তানদের প্রতি মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ করতে পারে। অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবু, অভিভাবক সদস্য মোঃ জাকির হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন