ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

লালমোহন উওর ফুলবাগিচা ৪ নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা-ভোগান্তিতে জনগন

অনলাইন সংস্করণ
২০ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩ অপরাহ্ণ ৪১ বার পঠিত
লালমোহন উওর ফুলবাগিচা ৪ নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা-ভোগান্তিতে জনগন
মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি: বর্তমান সরকারের সময়ে দেশের রাস্তা-ঘাট ব্যাপক উন্নয়ন হলেও ভোলা লালমোহন উওর ফুলবাগিচা ৪ নং ওয়ার্ডের এক মাত্র জনগুরুত্বপূর্ন রাস্তাটি প্রায় এক যুগ ধরে কোন উন্নয়নের ছোঁয়া পড়েনি। তাদের প্রায় ২- কিলোমিটার রাস্তাটির অবস্থা অত্যন্ত বেহাল দশা। উপজেলার বিভিন্ন স্থানে যোগাযোগ খাতে উন্নয়নের বিপ্লব ঘটলেও স্থানীয় কর্তৃপক্ষ নীরব থাকায় উওর ফুলবাগিচা ৪ নং ওয়ার্ডের রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কারের মাধ্যমে উন্নয়নের কোন উদ্যোগ না নেওয়ায় বর্তমানে রাস্তায় চলাচলে জন্য একেবারে অনুপযোগী হয়ে পরেছে। সরেজমিনে দেখা গেছে, ফুলবাগিচা ৪ নং ওয়ার্ডে প্রায় অনেক মানুষের বসবাস। তাদের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কার করে আসছে ঐ এলাকার জনসাধারণ! বর্তমান রাস্তাটি অনেক সরু হয়েছে। সেখানে যানবাহন চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। বর্তমানে সেই রাস্তাটির বেশীর ভাগ অংশ ভেঙ্গে গিয়ে সরু হয়েছে। এরপরও ওই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করার ফলে সেখানে প্রায় সময়ই ঘটছে ছোট-খাট দুর্ঘটনা। উওর ফুলবাগিচা ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ করে জানান, তাদের ওয়ার্ডে এক মাত্র গুরুত্বপূর্ন রাস্তাটি প্রায় এক যুগ ধরে কোন উন্নয়ন করেনি কর্তৃপক্ষ। তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরাও এই রাস্তাটি সংস্কারের ব্যপারে উদ্যোগ নেয় নি বলে জানান। এই রাস্তাটি তাদের চলাচলের জন্য উপযোগী করে দিবেন বলে তিনি এমনটি আশ্বাস দেন। ওয়ার্ডের বাসিন্দারা বলেন, আমাদের এই রাস্তাটিতে বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই রাস্তা দিয়ে অটোভ্যানে ধান, আলু নিয়ে চলাচলের সময় আমাদের অটোভ্যানগুলু উল্টে যায় আবার কখনো ভেঙ্গে পড়ে যাত্রীরা আহত হচ্ছে। এই রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে যে কোন সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন