ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে ২১ হাজার অসহায় মানুষ পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

অনলাইন সংস্করণ
৯ মে ২০২১, ৯:১৩ পূর্বাহ্ণ • ৫৩ বার পঠিত
মুরাদনগরে ২১ হাজার অসহায় মানুষ পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২২টি ইউনিয়নে ২১ হাজার ২’শ ৯৪ জন অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর ইউনিয়নের ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফ, মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, ভিংরাজের নেছা প্রমূখ। এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার টনকী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ। জানা যায়, উপজেলার ২২টি ইউনিয়নে সর্বমোট ২১ হাজার ২’শ ৯৪ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এ ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যার মধ্যে ১০ হাজার ২’শ ৯৪ জন অসহায় ও দরিদ্র মানুষ পেয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ (জি.আর) জনপ্রতি ৪৫০ টাকা ও প্রতিটি ইউনিয়নের ৫’শ জন নিম্ন আয়ের মানুষ পেয়েছে জনপ্রতি ৫০০ টাকা।

আরও পড়ুন