ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে ১৬’শ অসহায় মানুষ পেল শীতবস্ত্র

অনলাইন সংস্করণ
২৫ ডিসেম্বর ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ণ • ৫৪ বার পঠিত
মুরাদনগরে ১৬’শ অসহায় মানুষ পেল শীতবস্ত্র
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে অসহায় গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদর ইউনিয়নের আলীরচর গ্রামে স্যাক ফ্যাশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর নিসার আহমেদের নির্দেশনায় জেনারেল ম্যানেজার ফয়সাল খান রিমন এর নিজস্ব অর্থায়নে প্রায় ১৬’শ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সাবেক ইউ’পি সদস্য হাজী আব্দুর রশিদ মেম্বার এর সভাপতিত্বে ফয়সাল খান রিমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরন করেন। শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম, মীর শামসুল হক, কমিনিউটিং পুলিশিং সদস্য আবুল কাশেম খান, হানিফ মিয়া বিজু, জামান সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এব্যাপারে ফয়সাল খান রিমন বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরও আমাদের এই শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখছি। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমাদের কাজ করা উচিত।

আরও পড়ুন