ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন কায়কোবাদ

অনলাইন সংস্করণ
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ণ • ৬৪ বার পঠিত
মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন কায়কোবাদ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়েছেন মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সোমবার (৯ ডিসেম্বর) মুরাদনগর সদরে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ সমর্থন ঘোষণা করা হয়। পাহাড়পুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নির্মল দেবনাথের সভাপতিত্বে এবং মানিক সাহা ও বিজন দাসের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, “আমি কোনো ধর্ম ও বর্ণে বিভেদে বিশ্বাসী নই। মুরাদনগরের সকল মানুষই আমার কাছে সমান ও নিরাপদ। বিশেষ করে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। ইসলাম ধর্মেও সংখ্যালঘুদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে। আমরা মুরাদনগরে কোনো ধর্মীয় বিভেদ চাই না; সকল ধর্মের মানুষ মিলেমিশে সুন্দরভাবে বসবাস করুক, এটাই আমাদের লক্ষ্য।” বিশেষ অতিথির বক্তব্যে পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, “হিন্দু সম্প্রদায়ের মানুষ কায়কোবাদের সময়ে সবসময় নিরাপদ ছিল। তিনি আমাদের সকল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন। তাই আমরা তাঁকে আমাদের অভিভাবক হিসেবে সমর্থন জানাচ্ছি।” তিনি আরও জানান, মুরাদনগর হিন্দু সম্প্রদায় ১২ ডিসেম্বর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কায়কোবাদকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছে। সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা দয়ানন্দ ঠাকুর, পিংকু পোদ্দার, নিরঞ্জন দেব, রতন দাস, অঞ্জন রায়, জহর নিবাস ঘোষসহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন