ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, পোষাক ও সনদ বিতরণ

অনলাইন সংস্করণ
১২ ফেব্রুয়ারি ২০২১, ৯:২৮ পূর্বাহ্ণ • ৫৭ বার পঠিত
মুরাদনগরে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, পোষাক ও সনদ বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর নূরীয়া এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা থেকে কোরআনে হাফেজদের পাগড়ি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ এবং পোষাক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের পাগড়ি, সনদ ও পোষাক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ। এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আব্দুল বাতেন ভুইয়ার সভাপতিত্বে এতিমখানার পরিচালক ও উপজেলা বে-সরকারি এতিমখানা কল্যাণ সমিতির সভাপতি হাফেজ বাশারত ভুইয়ার পরিচালনায় মুরাদনগর হিলফুল ফুযুল শিশু সদন কমপ্লেক্সের পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বে-সরকারি এতিমখানা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রহিমপুর হেজাজিয়া এতিমখানার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান, মুরাদনগর দারুল উলুম উম্মে সাকিনা এতিমখানার পরিচালক মাওলানা আবু ইউসুফ, কাজিয়াতল খন্দকার অছিউদ্দিন দারুল কোরআন শিশু সদন কমপ্লেক্সের পরিচালক হফেজ কাজী ওমর ফারুক খন্দকার, দিলালপুর তমিজ উদ্দিন আদর্শ শিশু সদনের পরিচালক হাফেজ ওবায়েদ উল্লাহ, সিংহারিয়া দারুস ছালাম এতিমখানার পরিচালক হাফেজ আব্দুল্লাহ, সাংবাদিক আবুল কালাম আজাদ, শামীম আহম্মেদ ও ফয়জুল ইসলাম ফয়সাল প্রমুখ। অনুষ্ঠান শেষে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান এতিমখানার অফিস কক্ষ, ক্লাশ রুম, ষ্টোর রুমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও ছাত্র- ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এতিমখানা কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন