ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগরে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২৩ অক্টোবর ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ ২৭ বার পঠিত
মুরাদনগরে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে স্বেচ্ছায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার কবি নজরুল মিলনায়তনে মানবতার শ্রেষ্ঠ দান স্বেচ্ছায় রক্ত দান এই শ্লোগানকে সামনে রেখে বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক, মুরাদনগর উপজেলা শাখার আয়োজনে বৃহত্তর কুমিল্লার বিভিন্ন জেলা/উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবীদের নিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী মিলনমেলায় মুরাদনগর উপজেলা শাখার পরিচালক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম সরকার। বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক, মুরাদনগর উপজেলা শাখার সভাপতি সাইফ উদ্দিন সাকিব ও বৃহত্তর কুমিল্লা ব্লাডব্যাংক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আহমেদ জয় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক, মুরাদনগর উপজেলা শাখার উপদেষ্টা সদস্য সাইফুল করিম খান ইমন। মিলনমেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নাজমুল হাসান মঙ্গল, সোহেল রানা, ইঞ্জিঃ কফিল উদ্দিন আহম্মেদ, বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক এর উপদেষ্টা হুমায়ন কবির সুমন, প্রতিষ্ঠাতা মোঃ রুবেল রানা, সভাপতি পি.সি.ডি পলাশ। এছাড়াও উক্ত স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠানে সংগঠনের সকল স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন সংগঠন থেকে আগত সকল স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে: অতিথিদেরকে বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক মুরাদনগর শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও অনুষ্ঠানে আগত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কে সম্মাননা ক্রেষ্ট এবং রক্তদাতা সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ৷

আরও পড়ুন