ঢাকা • ৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী

মুরাদনগরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

অনলাইন সংস্করণ
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ • ৯১ বার পঠিত
মুরাদনগরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: পবিত্র রমজানকে সামনে রেখে কুমিল্লায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল-ডাল-তেল সহ ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে নূরুল হক ভূঁইয়া ফাউন্ডেশন। রোববার সকালে জেলার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন রাজাবাড়ী গ্রামে প্রয়াত নূরুল হক ভূঁইয়ার বাড়ীর আঙ্গিণায় আনুষ্ঠানিক ভাবে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। বিতরণ কালে ফাউন্ডেশনের পরিচালক ইয়ার হোসেন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, বিএনপি নেতা রাশেদ মিয়া ও রেজাউল করিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রতিবছর রমজান ছাড়াও বিভিন্ন সময় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের পোশাক, টিউবয়েল তিবরণ, স্কুলে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এবারের প্যাকেজে রয়েছে জনপ্রতি ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২কিজি পেঁয়াজ, দেড় কেজি ছোলা, ১ কেজি মুড়ি এবং ৫০০গ্রাম ডিটারজেন্ট পাউডার। এই প্যাকেজ রাজাবাড়ী, বলিঘর, পীর কাশিমপুর, বাংগরা, বলিবাড়ী এবং গাঙ্গের কোট সহ মুরাদনগর ও নবীনগর উপজেলার কয়েকশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন