ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে সালমো সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন সংস্করণ
৫ ডিসেম্বর ২০২২, ১১:০৯ পূর্বাহ্ণ ৩৩ বার পঠিত
মুরাদনগরে সালমো সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর: শীতের সময়টা ধনীদের জন্য উপভোগ্য হলেও দরিদ্র শ্রেণির মানুষের জন্য হয়ে থাকে কষ্টের। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে খেটে খাওয়া মানুষগুলোর ভোগান্তি পৌঁছে যায় চরমে,বিশেষ করে বৃদ্ধদের। সমাজের এসব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে কিছুটা হলেও লাঘব করা যায় শীতের হাড়কাঁপানো কষ্ট। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সংগঠনগুলো ব্যস্ত হয়ে পড়ে এসব মানুষের পাশে দাঁড়াতে। কুমিল্লার মুরাদনগরের সাতমোড়া গ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ(রেজিষ্ট্রেশন নম্বর- ১৭৪৯/২০০৭) এর সদস্যবৃন্দের আয়োজনে গতকাল সোমবার বিকাল ৩ঘটিকায় এলাকার শতাধিক দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। কাজী নোমান আহমেদ কলেজের প্রভাষক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং মোঃ সালাউদ্দিন মাস্টারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা মোঃ কবির আহম্মের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি, সহকারী সমাজসেবা কর্মকর্তা আলমগীর সরকার, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জসিম উদ্দিন, বাহার উদ্দিন মেম্বার। উক্ত কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা দেখাশোনা করেছেন সংগঠনের সদস্য সচিব মোজাম্মেল হক। স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক সহযোগীতা প্রদান করেছেন সালমো সোসাইটির সকল সদস্যরা।

আরও পড়ুন