ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

অনলাইন সংস্করণ
৫ জানুয়ারি ২০২১, ১১:০৯ পূর্বাহ্ণ • ৬৩ বার পঠিত
মুরাদনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাবেক এফবিসিসিআই’র সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় সুচি এগ্রো হোল সেলার এন্ড ডেইরী’র উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা নতুন বাজারে সুচী এগ্রো হোল সেলার এন্ড ডেইরী এর সত্বাধিকারী মো: জামাল হোসেন এর নিজস্ব অর্থায়নে প্রায় ২’শ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবক বদিউল আলম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান একে এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, ইউপি সদস্য কামরুল হাসান ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ওলি উল্লাহ, শাহ আলম, আবু জাহেদ, সিদ্দিকুর রহমান, মমিনুল ইসলাম, কবির সরকার, মুখলেসুর রহমান, আব্দুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এব্যাপারে জামাল হোসেন বলেন, “প্রতিবছরের ন্যায় এই বছরও আমাদের এই শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমাদের কাজ করা উচিত”।

আরও পড়ুন