ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

অনলাইন সংস্করণ
১১ নভেম্বর ২০২০, ২:৫০ অপরাহ্ণ ৫১ বার পঠিত
মুরাদনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচি আরম্ভ করেন নেতাকর্মিরা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের কবি কাজী নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন আল রশিদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সহ-সাভাপতি গোলাম ফারুক রানা, যুবলীগ নেতা আরিফুল ইসলাম শাহেদ, মোর্শেদ খাঁন, হুমায়ন কবির, সাজাহান খাঁন বাবুল। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরি, যুবলীগ নেতা রাজন আহম্মেদ রাজু, জহিরুল ইসলাম জুয়েল, ওমর ফারুক দেলোয়ার, জাহাঙ্গীর আলম সরকার, শাহেদুল হক সুজন, আরাফাত বাবু, এনামুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা, বৃক্ষ রোপন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন যুবলীগের নেতাকর্মিরা।

আরও পড়ুন