ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল

মুরাদনগরে মার্কেট কমিটির লোকজনের ঘুষিতে দোকান মালিকের মৃত্যু

অনলাইন সংস্করণ
১৯ আগস্ট ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ ২৭ বার পঠিত
মুরাদনগরে মার্কেট কমিটির লোকজনের ঘুষিতে দোকান মালিকের মৃত্যু
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগরে মার্কেট পরিচালনা কমিটির লোকজনের ঘুষিতে দোকান মালিকের মৃত্যুর ঘটনা ঘটে। বুধবার (১৯ আগস্ট ২০২০) সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের কলেজ সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত দোকান মালিক আবুল হাসেম (৭০) নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের মৃত মহরম আলীর ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, আবুল হাসেম গত সোমবার কোম্পানীগঞ্জ বাজারের কলেজ সুপার মার্কেটে ১নং গলির ১২ নম্বার দোকানটি ক্রয় করে। যার ফলে বুধবার সকালে ভাড়াটিয়া সাধন দেবনাথকে আগামী দু’মাসের মধে দোকান ছেড়ে দিতে বলা হয়। এ সময় কলেজ সুপার মার্কেট পরিচালনা কমিটির লোকজন ভাড়াটিয়া সাধন দেবনাথের পক্ষে এসে আবুল হাসেমের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় কমিটির লোকজন আবুল হাসেমকে কিল ঘুষি মারলে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে আবুল হাসেমের পরিবারের লোকজন চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। এ বিষয়ে কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন মজনু বলেন, সকালে আমাকে মার্কেট থেকে ফোন করে ঘটনাটি অবহিত করা হয়। তিনি আমাদের মার্কেটের একজন পুরাতন ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাত। আগামী দু’দিন মার্কেটের সকল দোকান বন্ধ রেখে শোক পালন করা হবে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ বলেন, খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসেমের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের লোকজন অভিযোগ দেয়া মাত্রই মামলা রেকর্ড করা হবে। [embed]https://www.youtube.com/watch?v=WdyhUwStihQ[/embed]  

আরও পড়ুন