ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

অনলাইন সংস্করণ
৩০ অক্টোবর ২০২০, ৪:০০ অপরাহ্ণ • ৫৯ বার পঠিত
মুরাদনগরে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ
ফ্রান্সের রাজধানীতে বহুতল ভবনে রাষ্ট্রিয় পৃষ্ঠ পোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটংঘর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পান্ডুঘর দরবার শরিফের আয়োজনে ও এলখাল সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় মেটংঘর স্কুল মাঠে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজি মোঃ বায়জিদ হোসেন খোকার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা গোলাম জিলানী আল-কাদেরি পীর সাহেব, পান্ডুঘর দরবার শরিফ। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, আবু চৌধুরী, আল-আমিন বাহার, মাওঃ আঃ হাকিম সালেহী, হাফেজ মোঃ শাহপরান, মাওঃ আমজাদ হোসেনসহ আরো অনেকে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, আবু বক্কর সিদ্দিক, মোঃ মুকসেদুল ইসলাম, কবির সরকার, ইকবাল হোসেন,  খান মোঃ জাকির, বাদল সরকার সহ অনেকে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে ফ্রান্সের পতাকা পুরিয়ে তীব্রক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বিক্ষোব্ধ জনতা।

আরও পড়ুন