ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে মসজিদ থেকে বিষধর সাপসহ ডিম উদ্ধার

অনলাইন সংস্করণ
৩ অক্টোবর ২০২০, ৭:২৮ পূর্বাহ্ণ ৪৭ বার পঠিত
মুরাদনগরে মসজিদ থেকে বিষধর সাপসহ ডিম উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে একটি অস্থায়ী মসজিদ থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি বিষধর সাপসহ ডিম উদ্ধার করেছে এক সাপুড়ে। শুক্রবার বিকালে উপজেলার বাখরনগর পূর্ব পাড়ার হাজ্বী আনছর আলী মোল্লাবাড়ি মসজিদ থেকে ডিমসহ সাপটি উদ্ধার করা হয়। এ সময় সাপ ধরা দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয়রা জানান, গত কিছুদিন পূর্বে নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ভেতরে গিয়ে দেখে একটি সাপ লম্বা হয়ে পড়ে আছে। মানুষের উপস্থিতি টের পেয়ে সাপটি গর্তে ডুকে পড়ে। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি মসজিদ কর্তৃপক্ষকে অবহিত করলে তারা মাধবপুরের হানিফ মিয়া নামের এক সাপুড়েকে খবর দেন। খবর পেয়ে শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সাপ ধরার অভিযান শুরু করেন সাপুড়ে হানিফ। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাপটিকে ধরতে সক্ষম হয় সাপুড়ে হানিফ মিয়া। পরে ওই স্থানটি খুরে বেশ কিছু সাপের ডিম উদ্ধার করা হয়। সাপটিকে ধরার পর এখন মুসল্লিদের মনে স্বস্থি ফিরে এসেছে। সাপুড়ে হানিফ জানান, উদ্ধার হওয়া সাপটি কালি ফানুস বিষধর সাপ।

আরও পড়ুন