ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মুরাদনগরে মরহুম হারুনুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন সংস্করণ
৩০ জানুয়ারি ২০২১, ৪:০৬ অপরাহ্ণ ৩৫ বার পঠিত
মুরাদনগরে মরহুম হারুনুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে মরহুম হারুনুর রশিদ এমপি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রঙ্গণে ফাউন্ডেশনের পরিচালক আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। বাঙ্গরা বাজার থানা আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবিরের সভাপতিত্বে মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, করিমপুর জামিয়া ইসলামিয়া মহিউসসুন্না মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি দ্বীন মোহাম্মদ আশ্রাফ, দড়ানিপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল মবিন, কোম্পানীগঞ্জ মারকাযুল হিকমা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুনসুরুল কবির, মাওলানা ইয়াকুব। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার বিষ্ণু, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, জাকির হোসেন, ওমর ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক মোঃ হাসান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সাধারণ সম্পাদক মোঃ হাফিজ খাঁন, এছাড়াও বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন দিলালপুর তমিজ উদ্দিন মাদ্রার প্রিন্সীপাল মোহাম্মদ ওবায়দুল্লা।

আরও পড়ুন