ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে ভূমি সেবা সপ্তাহের সমাপনী; শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা প্রদান

অনলাইন সংস্করণ
১৪ জুন ২০২৪, ৫:৩৯ অপরাহ্ণ • ৭৫ বার পঠিত
মুরাদনগরে ভূমি সেবা সপ্তাহের সমাপনী; শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা প্রদান
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সুপার এক্সপ্রেস সার্ভিস ডেলিভারি সিটেমের মাধ্যমে সেবা গ্রহীতাদের দ্রুত সেবা প্রদানের লক্ষে ভূমিসেবা সপ্তাহ সমাপনী হয়েছে। একই সাথে কর্মদক্ষতার ভিত্তিতে আকুবপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোজাম্মেল হক সোহাগ ও উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক ফারুক হোসেনকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপার সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসের কানুনগো মোহাম্মদ সেলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শরিফুল ইসলাম, শিক্ষিকা শারমিন সুলতানা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, ভূমি সপ্তাহ উদ্বোধনের পর থেকে আমরা সেবাগ্রহীতাদের সুপার এক্সপ্রেস সার্ভিস দিতে সক্ষম হয়েছি।  এছাড়াও আমরা ৪টি বুথের ব্যবস্থা করেছিলাম যাতে নামজারির আবেদনের বুথ থেকে ৫শতাধীকের অধিক, বাজার ভিটি নবায়নের বুথ থেকে ৭০, নামজারী ২শতাধীক ও ভিপি সম্পত্তি নবায়নের বুথ এবং ভূমি সম্পর্কিত উপদেশ ও অনলাইন ফোবিয়া সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করেছি।

আরও পড়ুন