ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

অনলাইন সংস্করণ
৭ জুন ২০২১, ৩:২৭ পূর্বাহ্ণ • ৫৪ বার পঠিত
মুরাদনগরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি:
‘‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে উদ্বোধন করা হয়েছে ভূমি সেবা সপ্তাহ (৬ থেকে ১০ই জুন) ২০২১। রবিবার দুপুরে উপজেলা ভূমি অফিসে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে একুশটি ইউনিয়ন ভূমি অফিসসহ একযোগে এই সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার অভিষেক দাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী হারুনুর রশিদ, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ারুল হক, সার্ভেয়ার সাইদুর রহমান, নাজির আশিকুর রহমান, সায়রাত সহকারী রাহেলা সুলতানা প্রমুখ। প্রধান অতিথি বলেন, মুজিব শতবর্ষে সরকার দেশের ভূমি সেবাকে হয়রানি মুক্ত ও সহজ করার লক্ষে ভূমি উন্নয়ন কর অনলাইন করছে সেজন্য প্রতিটি ইউনিয়নে ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন চলছে পাশাপাশি কর আদায় এবং হয়রানি মুক্ত ভূমি সেবার লক্ষে ই-নামজারির কার্যক্রম চলমান রয়েছে। তিনি সকল জমির মালিকদের ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন করার আহ্বান জানান।

আরও পড়ুন