ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে বেদে পরিবারের মাঝে ওসি’র খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন সংস্করণ
২০ জুলাই ২০২১, ৪:৩৫ অপরাহ্ণ ৩৮ বার পঠিত
মুরাদনগরে বেদে পরিবারের মাঝে ওসি’র খাদ্য সামগ্রী বিতরণ
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
ঘরে খাবার নেই সহযোগীতা চাইতে থানায় হাজির তিনটি বেদে পরিবার। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ওই তিনটি বেদে পরিবারের লোকজনের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান। মঙ্গলবার বিকেলে মুরাদনগর থানা কমপ্লেক্সের ভিতর ওই তিনটি বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, সকাল থেকেই কাউকে কিছু না বলে ক্ষুধার তাড়নায় তিনটি বেদে পরিবার থানা কমপ্লেক্সের ভিতর বসে ছিলো। বিষয়টি আমার নজরে আসার পর তাদের সাথে আমি কথা বলি। পরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের বাবার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই তিনটি বেদে পরিবারের লোকজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেই।

আরও পড়ুন