ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে বিষপানে মা—মেয়ের আত্মহত্যা

অনলাইন সংস্করণ
৩১ ডিসেম্বর ২০২২, ১০:৫১ পূর্বাহ্ণ • ৭৭ বার পঠিত
মুরাদনগরে বিষপানে মা—মেয়ের আত্মহত্যা
  • সাজ্জাদ হোসেন শিমুল:
স্বামী ইব্রাহিম মিয়া মারা গেছে দেড় বছর আগে দুই ছেলে ও মানসিক ভারসাম্যহীন একমাত্র মেয়ে মিম আক্তারকে নিয়ে অভাব অনটনে দিন কাটছিলো মা পারভীন আক্তারের। মেয়ের দীর্ঘ ৩ বছরের চিকিৎসা ব্যয় বহণ করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন মা ও মানসিক ভারসাম্যহীন সেই মেয়ে। শনিবার ভোর ৪টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘ ৩ বছর ধরে ধার—দেনা করে একমাত্র মেয়েকে সুস্থ্য করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলো মা পারভীন আক্তার। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম আক্তার সুস্থ্য হয়ে না উঠায় শনিবার ভোর ৪টার দিকে প্রথমে মা পারভীন আক্তার বিষপান করে পরে মেয়ে মিম আক্তারকে জোর পূর্বক বিষ খাওয়ায়। এসময় মেয়ে মিমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরিপুরে নিয়ে যাওয়ার সময় রায়পুর নামক স্থানে মা পারভীন আক্তার মৃত্যুবরণ করেন। পরে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মেয়ে মিম আক্তারও মৃত্যুবরণ করেন। পারভীন আক্তারের বড় ছেলে শাহপরানের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে আমরা ঘুমাতে যাই। পরে ভোর ৪টার দিকে আমার ননদ মিমের চিৎকারে ঘুম ভাঙ্গলে দৌড়ে গিয়ে দেখি তারা দুজনে মৃত্যুযন্ত্রনায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। https://youtu.be/1NhHPxTo6oA

আরও পড়ুন