ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে বিনামূল্যে করোনা টিকার রেজিষ্ট্রেশন ও কার্ড বিতরণ

অনলাইন সংস্করণ
১০ আগস্ট ২০২১, ৪:২০ অপরাহ্ণ ৪৬ বার পঠিত
মুরাদনগরে বিনামূল্যে করোনা টিকার রেজিষ্ট্রেশন ও কার্ড বিতরণ
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে করোনা ভাইরাস এর টিকা রেজিষ্ট্রেশন ও কার্ড বিতরণ করেছে ১৭নং জাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির। মঙ্গলবার সারাদিন ব্যাপি উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় হুমায়ুন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন মহোদয়ের নির্দেশনায় করোনার গণ টিকা কার্যক্রমকে সফল করতে ১৭নং জাহাপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর সহযোগিতায় আমার পক্ষ থেকে এ ক্ষুদ্র প্রয়াস। মানুষের চাহিদার উপর ভিত্তি করে আমাদের এই কার্যক্রম চালু থাকবে।

আরও পড়ুন