ঢাকা ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ এক যুগ ধরে হামলা-চাঁদাবাজির শিকার সাংবাদিক শুভ্র: প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না নিরাপত্তা নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ নিরাপত্তা খাতে অগ্রাধিকার: উন্নত, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অপরিহার্য ভিত্তি - টিপু তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান পরীক্ষার্থীদের মুরাদনগরে পুকুর থেকে সেচ প্রকল্পের মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে সড়ক সংস্কার

অনলাইন সংস্করণ
১৮ অক্টোবর ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ ২৯ বার পঠিত
মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে সড়ক সংস্কার
    • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার করে জনসাধারনের ভোগান্তি লাঘব করতে উদ্যোগ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের একনিষ্ঠ কর্মী স্পেন প্রবাসী ইউনুস রানার অর্থায়নে উপজেলার পূর্বধৈর গ্রামের মোল্লা বাড়ি থেকে বড় ব্রিজ পর্যন্ত ইটের সলিং দিয়ে রাস্তা নির্মাণকাজ শুরু করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ময়নাল হোসেন সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এখন রাস্তাটি সংস্কার হলে এলাকার জনদুর্ভোগ কমবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক বশির উদ্দিন, পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাগর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মুসলেম মিয়া, মোশাররফ মেম্বার, ফিরোজ মিয়া, তৈয়ব আলী, পারভেজ, সাদ্দাম, মনির, শাহ-আলম, ছাত্র নেতা মাসুম, সোহেল মিয়াসহ পূর্বধৈর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

আরও পড়ুন