ঢাকা • ১৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

অনলাইন সংস্করণ
২৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ • ৭৪ বার পঠিত
মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার সরমাকান্দা আদর্শ দাখিল মাদরাসা মাঠে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট সুরানন্দি, সরমাকান্দা গ্রামের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপি'র ভাইস চেয়ারম্যান কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ৫বারের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা জোহর আহম্মদ মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুস্তাক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফরিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ। এসময় আব্বাস আলী আকাশের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দীন বেলাল, পাহাড়পর ইউনিয়নের সহ সভাপতি শফিক ব্যাপারী। ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন মাষ্টার, পাহাড়পুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবু তাহের, রাসেল আহমেদ, আব্দুল আলিম, জামাল হোসেন, মিজানুর রহমানসহ আরো অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন