ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২ এপ্রিল ২০২৪, ৪:৫৪ পূর্বাহ্ণ ২৭ বার পঠিত
মুরাদনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • বাঙ্গরাবাজার প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন হাটাস এলাকায় সোমবার পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্ব মুহুর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ৫বারের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী ময়নল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক শাহআলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল আবেদীন মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক এড.নাছির উদ্দিন, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দীন, যুগ্ম আহবায়ক জহির ছিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ। স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক এড.আঃ রাজ্জাক, মুরদনগর উপজেলা বিএনপি'র সদস্য মোস্তফা মিয়া, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রায়হান, হেলাল হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন