ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে প্রধানমন্ত্রীর বরাবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ’র স্মারকলিপি

অনলাইন সংস্করণ
৩০ ডিসেম্বর ২০২০, ১:৪১ অপরাহ্ণ • ৫৮ বার পঠিত
মুরাদনগরে প্রধানমন্ত্রীর বরাবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ’র স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ (বাবেশিপ্রতৃশ্রেপ), মুরাদনগর উপজেলা শাখা। মঙ্গলবার সকাল ১২ টায় মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর এর হাতে স্মারকলিপি প্রদান করেন উপজেলা শাখার আহবায়ক মোঃ জামাল উদ্দিন সরকার। স্মারকলিপির দাবীনামায় ছিল ০১। তৃতীয় শ্রেণির কর্মচারীদের নূন্যতম বেতন ১১তম গ্রেডে প্রদান এবং শিক্ষার্থী সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা। ০২। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার এবং পেশাগত উন্নয়নের জন্য কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর ব্যবস্থা করা। ০৩। শিক্ষা মন্ত্রনালয়ের প্রণীত চাকুরীবিধি-২০১২ বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গবর্নিংবডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করা। ০৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করা। এবং (০৫) সকল এম.পি.ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা। এগুলা তারা দ্রুত বাস্তবায়ন চান বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ (বাবেশিপ্রতৃশ্রেপ), মুরাদনগর উপজেলা শাখার কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ (বাবেশিপ্রতৃশ্রেপ) মুরাদনগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান, সদস্য সচিব মাহফুজুর রহমান রুবেল, সদস্য জাকির হোসেন, আবু লায়েজ, মোঃ আমির হোসেন, মিজানুর রহমান, মোঃ গোলাম মোস্তফা ও আঃ খালেকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

আরও পড়ুন