ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগরে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলকে রিক্সা প্রদান: স্কুলে যেতে আর হাটতে হবেনা ৪ কি:মি:

অনলাইন সংস্করণ
২১ ডিসেম্বর ২০২০, ৩:৪০ অপরাহ্ণ ২২ বার পঠিত
মুরাদনগরে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলকে রিক্সা প্রদান: স্কুলে যেতে আর হাটতে হবেনা ৪ কি:মি:
সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে নাজমুল নামের এক দশম শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থীকে দুইটি হাতলসহ একটি হাত দিয়ে পেডেল চালিত রিক্সা প্রদান করেছে মানব সেবায় মি. ফান নামের একটি সংগঠন। ফলে ৪ কিলোমিটার পথ পায়ে হেটে আর বিদ্যালয়ে যে১তে হবেনা নাজমুলেন। সোমবার সকালে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা নাজমুলের বাড়ীতে উপস্থিত হয়ে দু’টি হাতল ও একটি হাত দিয়ে পেডেল চালিত রিক্সা তার হাতে তুলে দেন। প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুল উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের নবী মিয়ার ছেলে। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপের সদস্যদের কাছ থেকে অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে যায় মানব সেবায় মি. ফান গ্রুপের সদস্যরা। শুরু হয় দেশ-বিদেশে থাকা সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ। আর সেই অর্থ দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন সেই সব অসহায় মানুষগুলোর পাশে। তারই ধারাবাহিকতায় সংগঠনের এক সদস্যর কাছ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলের ৪ কিলোমিটার পথ পায়ে হেটে বিদ্যালয়ে যাওয়ার খবর পেয়ে হাতল ও একটি রিক্সা নিয়ে তার পাশে দাঁড়ান। ইতিপূর্বে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামে অসহায় মা ও মেয়েকে থাকার জন্য তৈরি করে দিয়েছে একটি নতুন ঘর। তার কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে উপজেলার শুশুন্ডা দক্ষিণ দিলালাপুর গ্রামের আরো এক অসহায় মা ও ছেলেকে দেয়া হয় নতুন ঘর। তার কিছু দিন মধ্যে উপজেলা সদর এলাকার উত্তরপাড়া গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ খলিল মিয়াকেও দেয়া হয় একটি ঘর। আর এসব ঘর গুলোর নাম দেয়া হচ্ছে ‘ছায়ানীড়’। এছাড়াও এলাকায় বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছে তারা অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া, শীতবস্ত্র বিতরণ, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, এতিম ছাত্রদের পোশাক প্রদানসহ জরুরি প্রয়োজনে অসুস্থ ব্যক্তিদের নিজ খরচে রক্ত প্রদানও করে আসছে এই সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন