ঢাকা ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মুরাদনগরে নিম্ন আয়ের মানুষের মাঝে ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ

অনলাইন সংস্করণ
৮ মে ২০২১, ৬:২৩ পূর্বাহ্ণ ৪৪ বার পঠিত
মুরাদনগরে নিম্ন আয়ের মানুষের মাঝে ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেনের নিজস্ব অর্থায়নে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরনের কর্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পর্যায় ক্রমে সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হবে। ঈদ উপহার বিতরনের উদ্বোধন শেষে মুরাদনগর দক্ষিণ পাড়া জামে মসজিদে মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ—জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা সহ স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেনে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্ল্যাহ। এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রহিম পারভেস, স্থানীয় মুরব্বি নুরুল ইসলাম কালা, বদিরুজ্জামান বদির, শফিকুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন