ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মুরাদনগরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন সংস্করণ
১৬ জানুয়ারি ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
মুরাদনগরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তানভীর সরকার (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর ত্রিশ গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে। তানভীর সরকার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত ‘তানহা টেলিকম এর স্বত্বাধিকারী ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার জ্বর নিয়ে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে রাত ১০টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। এছাড়াও শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের এইচএসসি ১৫ ব্যাচের শিক্ষার্থী বন্ধুমহল।

আরও পড়ুন