ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

অনলাইন সংস্করণ
২৯ অক্টোবর ২০২২, ২:৪১ অপরাহ্ণ ৫০ বার পঠিত
মুরাদনগরে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার(১৫) ঢাকা—চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় মহাসড়কের চান্দিনা অংশে এই দূর্ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী সাঈফ আহমেদ মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। নিহত সাদিয়া চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। জানা যায়, প্রতিদিনের মত কোচিংয়ে যাওয়ার পথে ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করার সময় বেপরোয়া একটি ট্রাক তাকে চাপা দেয়।এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। ঘটনার পর সাড়ে ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে করে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করেন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের সামনে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক অতিক্রম করে ক্লাস করতে আসে। কোনো ফুটভারব্রীজ না‌ থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে ব্যস্ততম ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করে স্কুলে আসতে হয়। উল্লেখ্যঃ ২০১৮ সালের ৩০ জুলাই একই বিদ্যালয়ের শিক্ষার্থী আকলিমা আক্তার ঢাকা—চট্টগ্রামে মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান।

আরও পড়ুন