ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে টানা বৃষ্টিতে খিরা চাষিদের স্বপ্নভঙ্গ

অনলাইন সংস্করণ
৩ অক্টোবর ২০২০, ৭:৪২ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
মুরাদনগরে টানা বৃষ্টিতে খিরা চাষিদের স্বপ্নভঙ্গ
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগরে টানা বৃষ্টির ফলে পরপর দুইবার পানিতে তলিয়ে গেছে প্রায় ৫শ বিঘা খিরা ক্ষেত। ফলে দিশেহারা হয়ে পড়ছে কৃষক। তাদের স্বপ্নের উপর এখন পানি থৈ থৈ করছে। সামান্য সহায়তা পেলে আবারো খিরার চারা রোপণ করে নিজেদের ক্ষতি পুরনের চেষ্টা করতে চায় চাষিরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার করিমপুর, ইউসুফনগর ও নেয়ামতপুর এলাকায় গত কয়েক সপ্তাহ আগে ভারি বর্ষণের ফলে নষ্ট হয়ে যায় প্রায় ৫শ বিঘা জমির খিরার চারা। যা প্রতি বিঘা জমিতে চারা রোপণ করতে চাষিদের খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। প্রাকৃতিক এই বিপর্যয় কে তারা হাসিমুখে মেনে নিয়ে দ্বিতীয়বার চারা রোপণের পরেও ভগ্য তাদের সঙ্গ দেয়নি। আবারো কয়েক দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সকল জমি। যার ফলে নষ্ট হয়ে গেছে জমিতে থাকা সকল খিরার চারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৫ বছর ধরে কাদা মাটিতে খিরা চাষ করে বেশ লাভবান স্থানীয় কৃষকরা। তাই প্রতি বছর বাড়ছে খিরা চাষের চাহিদা। এ বছর প্রায় ৫শ বিঘা জমিতে রোপণ করা হয়েছিলো খিরার চারা। যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। কয়েক দিনের ভারি বর্ষণে খিরার চারাসহ জমিতে থাকা সব ধরনের সবজির গাছ নষ্ট হয়ে যাওয়া এখন দিশেহারা প্রায় সকল চাষিরা। খিরা ক্ষেতে এখন থৈ থৈ করছে পানি। এ বিষয়ে উপজেলা সদর এলাকার করিমপুর গ্রামের খিরা চাষি নাতু মিয়া জানান, চলতি মৌসুমে দুই বিঘা জমিতে খিরার আবাদ করেছেন তিনি। চারার অবস্থা দেখে মনে হয়েছে ফলনও এবার যতেষ্টে ভালো হবে। তবে টানা বৃষ্টিতে তার পুরো খিরা ক্ষেত পানিতে ডুবে গেছে। গাছ মরে গিয়ে কাদার সাথে মিশে গিয়েছে। টানা বৃষ্টির ফলে পরপর দু’বার চারা রোপণের পর তা পানিতে তলিয়ে যাওয়ায় এখন দিশেহারা নাতু মিয়ার মত সকল কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহম্মেদ জানান, এ বছর প্রায় ৬০ হেক্টর জমিতে খিরার চাষ হয়েছে। তবে টানা বৃষ্টির ফলে প্রায় ৭০ ভাগ খিরা ক্ষেত এখন পানির নিচে। বর্তমানে যে জমি গুলো কিছুটা ভালো আছে সেগুলো বাচাঁতে কৃষকদের করণীয় সম্পর্কে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন