ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগরে জাতীয় সংবিধান দিবস পালিত

অনলাইন সংস্করণ
৪ নভেম্বর ২০২২, ১:০৮ অপরাহ্ণ ২৯ বার পঠিত
মুরাদনগরে জাতীয় সংবিধান দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরেও প্রথমবারের মত জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভঁূইয়া জনি এর সভাপতিত্বে ও সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান রনি। এসময় আরো উপস্থিত ছিলেন, সমবায় কর্মকর্তা আব্দুল লতিফ, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন, মুরাদনগর প্রেসক্লাবের সাহিত্য, ক্রিড়া ও সমাজকল্যান সম্পাদক সফিকুল ইসলাম, আলীরচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান খোকন, সহকারি শিক্ষক আক্তার হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্টে্রর সর্বোচ্চ আইন।  

আরও পড়ুন