ঢাকা • ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মুরাদনগরে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত

অনলাইন সংস্করণ
৩১ মার্চ ২০২৩, ৯:২৮ পূর্বাহ্ণ • ৪৯ বার পঠিত
মুরাদনগরে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত
  • সাজ্জাদ হোসেন শিমুলঃ
কুমিল্লার মুরাদনগরে ডাকাতি করতে এসে গণপিটুনিতে এক কুখ্যাত ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাবুটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্য জামাল ওরফে সোহেল (৩২) পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামের মতিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে দেবিদ্বার ও বুড়িচং থানায় ডাকাতি ও দস্যূতাসহ অগনিত মামলা রয়েছে। জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের বাবুটিপাড়া গ্রামের মাহাবুব মিয়ার বাড়ীতে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ীতে ডাকাত পড়েছে এমন শোর—চিৎকার শুরু করলে স্থানীয়রাএগিয়ে এসে ডাকাতদলকে প্রতিহত করার চেষ্টা করে। এসময় ডাকাত দলের বাকী সদস্যরা পালিয়ে গেলেও গণপিটুনিতে কুখ্যাত ডাকাত জামাল ওরফে সোহেল নিহত হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গণপিটুনিতে নিহত জামাল ওরফে সোহেল একজন পেশাদার ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দেবিদ্বার ও বুড়িচং থানায় ডাকাতি ও দস্যূতাসহ একাধিক মামলা রয়েছে। নিহত ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মুরাদনগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আরও পড়ুন