ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মুরাদনগরে কুড়াখাল উচ্চবিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন

অনলাইন সংস্করণ
২০ ফেব্রুয়ারি ২০২১, ৮:৩৫ অপরাহ্ণ ৩১ বার পঠিত
মুরাদনগরে কুড়াখাল উচ্চবিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে এই নব নির্মিত ভবনটি উদ্বোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। ভবন উদ্বোধন শেষে এক আলোচনা সভার আযোজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আলোচনা সভায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: মোসলে উদ্দিন সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফরিদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, চট্রগ্রাম আর্মি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব) নুরুল মোমেন খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।' এসময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুসা আল কবির, মুরাদনগর থানা কৃষকলীগের আহবায়ক কামাল খন্দকার, মৎসজীবীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিব মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রহিম পারভেজ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম দিপু, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য শাহিন ভূইয়া, মহসিন, আবদুল বাতেন, লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সাধারণ সম্পাদক হাফিজ খাঁন, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক নাজমুল আলম প্রমূখ।

আরও পড়ুন